1. admin@swadeshzamin.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

জন্মদিনে আবেগঘন স্ট্যাটাস দিলেন নির্মাতা মেহেদী হাসান মুকুল।

মেহেদী হাসান মুকুল
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক:
দেশের তরুণ নাট্য নির্মাতা ও সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ মেহেদী হাসান মুকুল নিজের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। জীবনসংগ্রাম,প্রিয়জন হারানোর বেদনা এবং পুরুষ মানুষের না বলা কষ্টগুলো তুলে ধরে তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই স্ট্যাটাস দেন, যা ইতিমধ্যে সোস্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে।

​এই তরুণ নির্মাতা তার পোস্টে লিখেছেন জীবন একটি চলমান যুদ্ধক্ষেত্র“এই পৃথিবীতে আসার পর থেকে হাসি,কান্না,সুখ,দুঃখ বেদনা দেখেছি। আস্তে আস্তে বুঝতে পেরেছি—জীবনের আরেক নাম যুদ্ধ। প্রতিদিন নতুন নতুন লড়াই সংগ্রাম পরীক্ষার মধ্যে দিয়ে চলতে হয়।

তিনি প্রিয়জন হারানোর গভীর শূন্যতার কথা স্মরণ করে লেখেন জীবন চলার পথে হারিয়েছি সবচেয়ে প্রিয় মানুষগুলোকে—বাবা,নানী,অনেক আত্মীয়-স্বজন সহ অনেক আপনজনদের। এভাবেই একদিন নিজেও হারিয়ে যাবো। কিছু শূন্যতা কখনো পূরণ হয় না,শুধু বয়ে বেড়াতে হয় জীবন নামক বাহনে। জন্মদিনে যখন খুব কাছের মানুষগুলোর কাছ থেকেও একটি ‘শুভ জন্মদিন’ শুনতে পাই না, তখন বুকের ভেতরের নীরব কষ্টটা আরও গভীর ভাবে নাড়া দেয়। তবুও কাউকে দোষ দিই না। হয়তো সবাইকে নিজের যুদ্ধ নিয়ে ব্যস্ত রেখেছে।

​পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়া একজন পুরুষের না বলা কষ্টের কথা তুলে ধরে মেহেদী হাসান মুকুল বলেন, “আজ একটা কথাই বলতে চাই—পুরুষ মানুষের জীবন সহজ নয় বড়ই কঠিন। পরিবারের দায়িত্ব নিয়ে স্বপ্ন,সংগ্রাম,ব্যর্থতা,অভাব-অনটন,দুঃখ-কষ্ট—সবকিছুই হাসিমুখে বয়ে চলেছি কোনো অভিযোগ নেই কিন্তু নিজের কষ্টে বুক ফাটে তবুও মুখ ফুটে কিছু বলার উপায় নেই। চোখে পানি আসলেও মুখে হাসি রাখতে হয় এরাই পুরুষ।

​ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই নির্মাতা আরও বলেন, “আমি বিশ্বাস করি একদিন ইনশাআল্লাহ এই কঠিন সময়ও কেটে যাবে। আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের উত্তম প্রতিদান দেন। জন্মদিন মানে শুধু বয়স বৃদ্ধি পাওয়া নয়, নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একজন ভালো মানুষ হওয়ার নতুন অঙ্গীকার করা।
​স্ট্যাটাসের শেষে তিনি সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি এবং নিজের পরিবার ও স্বপ্নের কথা জানিয়ে দোয়া চেয়েছেন। একইসঙ্গে যারা তাকে ভালোবাসেন ও পাশে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আল্লাহর দরবারে সবার সুস্থতা ও কল্যাণ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
Copyright by The daily Swadesh Zamin
Multimedia Corporation ltd
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park